বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৩

বিং এর লোগোতে পরিবর্তন আনলো মাইক্রোসফট

বিং এর নতুন লোগো
মাইক্রোসফট তাদের সার্চ সেবাকে নতুন করে ঢেলে সাজাতে নিয়েছে নানা রকম পদক্ষেপ। এর অংশ হিসেবে শুরুতেই আসলো তাদের লোগোর পরিবর্তন। মাইক্রোসফটের তাদের নতুন ডিজাইনকৃত অন্যান্য সকল পণ্য এবং সেবার লোগোর সাথে সামঞ্জস্যপূর্ণ নতুন লোগো সম্প্রতি উন্মোচন করে। তবে এখনো সব দেশের ইন্টারনেট ব্যবহারকারীরা নতুন লোগো দেখতে পারছেন না, তবে শীঘ্রই সব দেশে নতুন লোগো এবং ফিচার সহ তাদের সার্চ ইঞ্জিন উন্মুক্ত করবে।

এখন দেখে নেই নতুন কি কি ফিচার যুক্ত হচ্ছে তাদের সেবায়ঃ

পেজ জিরোঃ গুগল এর সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে বিং টিম প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এবং তার অংশ হিসেবে শীঘ্রই চালু হচ্ছে “পেজ জিরো” ফিচারটি। গুগল এর ইনস্ট্যান্ট সার্চের মতই কোন শব্দ টাইপ করার সাথে সাথেই বিং হোমপেজে সার্চ রেজাল্ট প্রদর্শিত হবে।

পেজ জিরো ইনস্ট্যান্ট সার্চ
পোল পজিশনঃ আরেকটি নতুন সার্ভিস হল "পোল পজিশন" যা পূর্বের স্ন্যাপশট এবং সাইডবার এই দুটি সার্ভিসকে একত্রে করে সার্চ রেজাল্ট উপস্থানের নতুন ফিচার, স্ন্যাপশট এর মাধ্যমে ব্যবহারকারীর তথ্য সংরক্ষণ করে এবং সাইডবার তার সোশ্যাল নেটওয়ার্কের ফ্রেন্ডদের সার্চ করে সেই সম্পর্কিত তথ্য প্রদর্শন করে। এর দ্বারা বিং সার্চ ইঞ্জিনের সেবা গ্রহীতারা আরও উপকৃত হবে বলে মাইক্রোসফট মনে করে।

পোল পজিশন
এছাড়াও মাইক্রোসফট আরও নতুন কিছু সেবা শীঘ্রই চালু করবে বলে আভাস দিয়েছে। তাহলে গুগল এর সাথে সার্চ ইঞ্জিন যুদ্ধটা ভালোই জমবে বলে মনে হচ্ছে। নতুন সেবারগুলোর এক ঝলক যারা দেখে নিতে চান তাদের জন্য নিচের ভিডিওটি।


ShareThis