বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৩

জেনে নিন বাংলাদেশের সকল FM রেডিওর নাম এবং ফ্রিকোয়েন্সি

গান পাগলদের পাগলামিটা আরও একটু বাড়াতে এবং যারা জ্যামের মাঝে বসে ভাবছেন কি করবেন, তাদের জন্যই এই লেখাটা। অনেকেই হয়তো জানেন বাংলাদেশে এখন অনেক FM রেডিও আছে এবং অনেকেই হয়তো দু’-একটার নাম খুব সহজেই বলে দিতে পারেন। তবে সবগুলোর নাম এবং ফ্রিকোয়েন্সি নিশ্চই মনে নেই? তাহলে আপনার জন্যই এই লেখাটি। এখন পর্যন্ত যেসব FM রেডিও তাদের কার্যক্রম শুরু করেছে সেসব চ্যানেলের নাম এবং তার ফ্রিকোয়েন্সি নিচে দেয়া হলো, আশা করি আপনাদের কাজে লাগবে।

সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৩

অ্যান্ড্রয়েড চালিত স্যামসাং স্মার্ট ওয়াচ গ্যালাক্সি গিয়ার ২ বাজারে আসবে জানুয়ারিতে


দক্ষিণ কোরিয়ার বিখ্যাত প্রতিষ্ঠান স্যামসাং তাদের স্মার্ট ওয়াচ ‘গ্যালাক্সি গিয়ার’ এর পরবর্তী সংস্করণ বাজারে আনার জন্য কাজ শুরু করে দিয়েছে

স্যামসাং কর্তৃপক্ষ ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফকে জানিয়েছে, জানুয়ারিতে তাদের স্মার্টওয়াচের পরবর্তী সংস্করণ গ্যালাক্সি গিয়ার ২ বাজারে ছাড়া হতে পারে।

শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৩

Quick Office কে ফ্রী করে দিল গুগল এবং সাথে গুগল ড্রাইভে ১০ জিবি বাড়তি স্পেস

গত বছর জুন মাসে গুগল Quick Office কে কিনে নেয় এবং গুগল ড্রাইভের সাথে একীভূত করে। সম্প্রতি গুগল ঘোষণা দিয়েছে যে এখন থেকে Quick Office সম্পূর্ণ ফ্রী পাওয়া যাবে এবং সীমিত সময়ের অফার হিসেবে যারা Android চালিত মোবাইল ও ট্যাব এবং iOS চালিত iPhone ও iPad এর জন্য Quick Office ডাউনলোড করবে তারা তাদের গুগল ড্রাইভে অতিরিক্ত ১০ জিবি স্পেস পাবে। এই সুবিধা ২৬ সেপ্টেম্বরের মধ্যে তারা ডাউনলোড করবে তারা পাবে এবং দুই বছর পর্যন্ত এই অতিরিক্ত ১০ গিগাবাইট ব্যবহার করতে পারবে। এই সুবিধা পেতে অবশ্যই Quick Office এ গুগল একাউন্ট দিয়ে লগইন করতে হবে।

বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৩

নতুন কিছু ফিচার নিয়ে আসলো ফায়ারফক্সের আপডেট "Firefox 24"

সম্প্রতি মজিলা তাদের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ফায়ারফক্সের নতুন সংস্করণ Firefox 24 উন্মুক্ত করেছে। নতুন ফিচারের মধ্যে রয়েছে ডান দিকের সকল ট্যাব একটি ক্লিক করে বন্ধ করার অপশন।

উইন্ডোজ ব্যবহারকারীরা Firefox 23 এর তুলনায় Firefox 24 এ খুব বেশি পরিবর্তন দেখতে না পেলেও ম্যাক ওএস ১০.৭ ব্যবহারকারীরা স্ক্রল বারে নতুন স্টাইল দেখতে পাবে। তবে সবচেয়ে বড় যে সুবিধাটি যুক্ত করা হয়েছে তা হলো শুধুমাত্র একটু ক্লিক করেই ডানদিকের সব ট্যাব বন্ধ করার অপশনঃ

বিং এর লোগোতে পরিবর্তন আনলো মাইক্রোসফট

বিং এর নতুন লোগো
মাইক্রোসফট তাদের সার্চ সেবাকে নতুন করে ঢেলে সাজাতে নিয়েছে নানা রকম পদক্ষেপ। এর অংশ হিসেবে শুরুতেই আসলো তাদের লোগোর পরিবর্তন। মাইক্রোসফটের তাদের নতুন ডিজাইনকৃত অন্যান্য সকল পণ্য এবং সেবার লোগোর সাথে সামঞ্জস্যপূর্ণ নতুন লোগো সম্প্রতি উন্মোচন করে। তবে এখনো সব দেশের ইন্টারনেট ব্যবহারকারীরা নতুন লোগো দেখতে পারছেন না, তবে শীঘ্রই সব দেশে নতুন লোগো এবং ফিচার সহ তাদের সার্চ ইঞ্জিন উন্মুক্ত করবে।

ShareThis