সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৩

অ্যান্ড্রয়েড চালিত স্যামসাং স্মার্ট ওয়াচ গ্যালাক্সি গিয়ার ২ বাজারে আসবে জানুয়ারিতে


দক্ষিণ কোরিয়ার বিখ্যাত প্রতিষ্ঠান স্যামসাং তাদের স্মার্ট ওয়াচ ‘গ্যালাক্সি গিয়ার’ এর পরবর্তী সংস্করণ বাজারে আনার জন্য কাজ শুরু করে দিয়েছে

স্যামসাং কর্তৃপক্ষ ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফকে জানিয়েছে, জানুয়ারিতে তাদের স্মার্টওয়াচের পরবর্তী সংস্করণ গ্যালাক্সি গিয়ার ২ বাজারে ছাড়া হতে পারে।

সম্প্রতি বার্লিনে অনুষ্ঠিত হয়ে গেলো প্রযুক্তিপণ্য নির্মাতাদের বার্ষিক সম্মেলন আইএফএ-২০১৩, এই সম্মেলনে স্যামসাং স্মার্টওয়াচটি প্রদর্শন করে। এই স্মার্টওয়াচটির মাধ্যমে ভয়েস কল, টেক্সট ম্যাসেজ আদান-প্রদান ও ই-মেইল পাঠানো সহ বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করা যায়। গ্যালাক্সি গিয়ারের প্রথম সংস্করণ আগামী ২৫ সেপ্টেম্বর বাজারে ছাড়ার কথা রয়েছে।

রঙ্গিন পর্দার এই স্মার্টওয়াচটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত। নির্মাতা প্রতিষ্ঠান ঘড়িটির প্রযুক্তিগত উন্নয়নের কাজ অব্যাহত রেখেছে। স্যামসাংয়ের প্রধান নির্বাহী জেকে শিন জানান, বহনযোগ্য প্রযুক্তিতে মানুষের আগ্রহ বাড়ছে। স্মার্টওয়াচে আরও প্রযুক্তিগত উন্নয়নের চেষ্টা চলছে।

বছরজুড়ে ৫০ লাখ স্মার্টওয়াচ বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্যামসাং।

ShareThis