শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৩

Quick Office কে ফ্রী করে দিল গুগল এবং সাথে গুগল ড্রাইভে ১০ জিবি বাড়তি স্পেস

গত বছর জুন মাসে গুগল Quick Office কে কিনে নেয় এবং গুগল ড্রাইভের সাথে একীভূত করে। সম্প্রতি গুগল ঘোষণা দিয়েছে যে এখন থেকে Quick Office সম্পূর্ণ ফ্রী পাওয়া যাবে এবং সীমিত সময়ের অফার হিসেবে যারা Android চালিত মোবাইল ও ট্যাব এবং iOS চালিত iPhone ও iPad এর জন্য Quick Office ডাউনলোড করবে তারা তাদের গুগল ড্রাইভে অতিরিক্ত ১০ জিবি স্পেস পাবে। এই সুবিধা ২৬ সেপ্টেম্বরের মধ্যে তারা ডাউনলোড করবে তারা পাবে এবং দুই বছর পর্যন্ত এই অতিরিক্ত ১০ গিগাবাইট ব্যবহার করতে পারবে। এই সুবিধা পেতে অবশ্যই Quick Office এ গুগল একাউন্ট দিয়ে লগইন করতে হবে।

অতীতে মাইক্রোসফট অফিসের ডকুমেন্ট সম্পাদনা করতে স্মার্টফোন ব্যবহারকারীদেরকে Quick Office এর প্রফেশনাল ভার্সন ব্যবহার করতে হতো এবং যার মূল্য ছিল ১৯.৯৯ ডলার। কিন্তু এখন এটি একেবারে ফ্রীতেই প্রফেশনাল ভার্সনের সব সুবিধা দিচ্ছে। অতিরিক্ত ১০ জিবি অফারটি সীমিত সময়ের জন্য, তাই ডাউনলোড করুন ২৬ সেপ্টেম্বরের মধ্যেই। অতিরিক্ত স্পেস কয়েক সপ্তাহের মধ্যে ব্যবহারকারীর একাউন্টে যুক্ত হবে বলে গুগল জানিয়েছে।

Quick Office ডাউনলোড করুনঃ Android | iOS

ShareThis